Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ ● হুথি হেফাজতে জাতিসংঘ কর্মীর মৃত্যু, উদ্বেগ প্রকাশ সংস্থাটির ● তিন মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার ● টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিতে সেনাসদস্য নিহত ● চলমান আন্দোলন শ্রমিকদের নয়: ডিআইজি ● টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিবিদ্ধ সেনাসদস্য; আটক ৩, উদ্ধার ৫৭ ● শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ‘কাজ নেই, বেতন নেই’ নীতি কার্যকরের হুঁশিয়ারি ● নারায়ণগঞ্জে ৩ শতাধিক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনিশ্চিত ● চরফ্যাশনে সরাসরি প্রদর্শিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধনী অনুষ্ঠান ● নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিতে সেনাসদস্য নিহত

জিম্মি ৫৭ জন উদ্ধার, আটক ৫; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৭:৪৮ এ এম
টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিতে সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম সৈনিক মো. তিতাস শেখ (২৭)। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বিকেল আনুমানিক ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। একপর্যায়ে যৌথ বাহিনীর সম্মুখভাগে থাকা সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

পরে তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। একই অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা ও বাঙালি নাগরিক রয়েছেন।

প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, দুর্গম পাহাড়ি এলাকায় আটক ব্যক্তিদের সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মানবপাচারকারী চক্রটির সদস্যদের শনাক্ত ও তাদের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলছে।

আইএসপিআর জানায়, দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় তরুণ সেনাসদস্য তিতাস শেখের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)