Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে: যুবদল সাধারণ সম্পাদক ● মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা, সভাপতি ইশরাক ● গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ● লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোঁয়াড়ে আগুন দেওয়ার অভিযোগ ● লবণাক্ত জমিতে মাচায় তরমুজ চাষ করে লাভের স্বপ্ন দেখছেন চার বন্ধু ● শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন ● টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলে নিহত, আহত ৫ ● রাতের আকাশে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, ২০৩৫ সালের লক্ষ্য ৫০ হাজার স্যাটেলাইট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০১:৫৮ পিএম
‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত

ঘন কুয়াশার কারণে সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় ‘ইয়েলো অ্যালার্ট’ও জারি করা হয়েছে। খবর খালিজ টাইমসের।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়।

এ পরিস্থিতিতে গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। একই সঙ্গে সড়কে স্থাপিত ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার আমিরাতের আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাতে এবং বুধবার সকালে উপকূলীয় ও দেশের অভ্যন্তরীণ কিছু এলাকায় আর্দ্রতা বাড়তে পারে। এ সময় কুয়াশা কিংবা হালকা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, দুবাইয়ে ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে, যা পরে উত্তর-পশ্চিম দিকে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার থাকতে পারে। তবে দমকা হাওয়ায় তা ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

অন্যদিকে, আরব উপসাগর ও ওমান সাগরের পানি সামান্য উত্তাল থাকতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)