Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৬৬ ● ‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল ● পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ● অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় চীনা প্রতিষ্ঠান সিআরসিসি ● চীনা কমিউনিস্ট পার্টির নেতা লিউ হাইশিংয়ের জাতীয় জাদুঘর পরিদর্শন ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ● বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে: যুবদল সাধারণ সম্পাদক ● মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা, সভাপতি ইশরাক ● গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৭:১৮ পিএম
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে তৈরি এক ব্যক্তিকে তুলে ডাস্টবিনে ছুড়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’।

বুধবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর ভারতে অবস্থিত ইরানি দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে।

ভিডিওতে দেখা যায়, চার ব্যক্তি ট্রাম্পের আদলে তৈরি একটি অবয়ব তুলে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি ময়লার ডাস্টবিনে ছুড়ে ফেলছেন।

‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’ ক্যাপশনে প্রকাশিত ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক মিম। পোস্ট করার অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।

ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানের এমন প্রচার অবশ্য এবারই প্রথম নয়। চলতি বছর ইরানি দূতাবাসগুলোকে এক্সে বিভিন্ন মিম প্রকাশের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করতে দেখা গেছে।

এর আগে যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতে অবস্থিত ইরানি দূতাবাস ট্রাম্পের একটি এআই-নির্মিত ছবি প্রকাশ করে। ছবিতে ইরানের পতাকা হাতে এক অশ্বারোহীর মূর্তির সামনে ট্রাম্পকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়।

এ ছাড়া গত সেপ্টেম্বরে তিউনিসিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে তৈরি একটি মিম ব্যবহার করে ট্রাম্পকে কটাক্ষ করে। ওই পোস্টে আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে ট্রাম্পের উদ্দেশে জানতে চাওয়া হয়, তাঁর পরিস্থিতি কেমন যাচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)