Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৮:৪৭ পিএম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে এসব শিশু। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫১ শিশু এবং নতুন করে ৭৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে এক দিনে হামের নতুন রোগী শনাক্ত হয়েছে মোট ১ হাজার ২৫ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৮৯০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৯১ শিশু।

একই সময়ে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬১৯ জনে। এর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গের রোগী ১ লাখ ৪০ হাজার ৭৬ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের একজন করে রয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গের রোগী শনাক্তের দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৫৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

দেড় লাখের বেশি আক্রান্ত এবং প্রায় ৯০০ শিশুর মৃত্যুর এই পরিস্থিতিতে বিশেষ করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর উচ্চসংখ্যা উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে দ্রুত রোগ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)