Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে পেটালেন ইউএনও বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত মহেশখালীতে এলএনজি সরবরাহ কমেছে ৬৩ শতাংশ, চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ইউজিসি সদস্য মামুন পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তার একযোগে রদবদল সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে যুক্তরাষ্ট্রের তাগিদ বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কতা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৮:১৪ পিএম
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার দুপুর ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাস্থল ও ভিডিও সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন হিমেল ফকিরের সঞ্চালনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হন। পরে তাঁরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”—এ ধরনের স্লোগানও শোনা যায়। মিছিল শেষে মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন কর্মসূচির খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা কীভাবে মহাসড়কে প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করলেন, সেটি নিয়ে এলাকায় প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর দাবি, কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)