Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৯:১৩ পিএম
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নে বিদ্যালয়ের বাইরে থাকা ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিশুদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর ইএমডিসি প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় মাইজবাগ ইউনিয়নের কোডেক-ইএমডিসি প্রকল্পের ১২টি শিখন কেন্দ্রের ৩৪৮ জন শিক্ষার্থীর মাঝে কাঁঠাল ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

চরশংকর শিখন কেন্দ্রের সামনে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাইজবাগ পাঁচপাড়া শিখন কেন্দ্রের সিএমসি কমিটির সভাপতি হাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছায়েদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইজবাগ ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন মনোয়ার, কোডেক-ইএমডিসি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এ.কে.এম. হুমায়ুন কবীর, উপজেলা সমন্বয়কারী আজিজুর রহমান এবং প্রোগ্রাম অর্গানাইজার রুমা আক্তার।

এ ছাড়া ১২টি শিখন কেন্দ্রের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় চার শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

জাতীয় সংগীত পরিবেশন ও শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন শিখন কেন্দ্র থেকে আসা শিক্ষার্থীরা গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলদ গাছের চারা তুলে দেন।

চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা বাড়ির আঙিনা ও উপযুক্ত স্থানে এসব চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিশুদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ফলদ গাছের চারা পাওয়ার পাশাপাশি ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হয়ে ওঠার সুযোগ পাচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)