Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৭:০৪ পিএম
আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী

rupalibangla আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৈয়দা ফৌজিয়া হোসেন। ছবি:

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠা সৈয়দা ফৌজিয়া হোসেন বর্তমানে বিএনপির নেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি। তাঁর রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।

জানা গেছে, সৈয়দা ফৌজিয়া হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতার বাসায় তাঁর যাতায়াত ছিল এবং তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন।

তৃণমূলের নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, বিগত সময়ে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি দাবি করে আয়োজিত মানববন্ধনেও ফৌজিয়া অংশ নিয়েছিলেন। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে তারা দাবি করেন।

এ ধরনের রাজনৈতিক অতীত থাকা ব্যক্তিরা কীভাবে বিএনপিতে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের দলে প্রবেশের সুযোগ করে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)