Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে পেটালেন ইউএনও বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত মহেশখালীতে এলএনজি সরবরাহ কমেছে ৬৩ শতাংশ, চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ইউজিসি সদস্য মামুন পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তার একযোগে রদবদল সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে যুক্তরাষ্ট্রের তাগিদ বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কতা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাঁদপুরে জেলা নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৬:১২ পিএম
চাঁদপুরে জেলা নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চাঁদপুরে জেলা নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মানিক হোসেন নৌযান শুমারি বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চাঁদপুর কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও কোস্টগার্ডের কর্মকর্তারা এবং বিভিন্ন নৌযান মালিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলার নৌযানগুলোর তথ্য সংগ্রহ, নিবন্ধন ও শুমারির গুরুত্বসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)