Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় প্রবাসীরা মামার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন শিবাঙ্গী জোশী ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত দুই বালুভর্তি ট্রলার ছিনতাই এবার সয়াবিন তেলেও মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৭৫ জন ইবি তারুণ্যের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাতিক্রমী উদযাপন নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস গবেষণা উপপ্রকল্প মূল্যায়নে আস্থা ফেরাতে ইউজিসির উদ্যোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মামার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন শিবাঙ্গী জোশী

বিনোদন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৮:৫৯ পিএম
মামার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন শিবাঙ্গী জোশী

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী শৈশবে যৌন হেনস্তার শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ব্যক্তিজীবন নিয়ে খুব কমই কথা বলা এই অভিনেত্রী সম্প্রতি এক রিয়্যালিটি শোতে অংশ নিয়ে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন।

সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর ‘সিক্রেট টাস্ক’ পর্বে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিবাঙ্গী। তিনি জানান, ছোটবেলায় পরিবারের পরিচিত এক ব্যক্তি, যাকে তিনি ‘মামাজি’ বলে ডাকতেন, তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন।

অভিনেত্রী বলেন, দীর্ঘদিন তিনি এ ঘটনা প্রকাশ্যে বলতে পারেননি। তবে অভিনেতা রাম কাপুর ও হর্ষদ চোপড়া-এর উৎসাহে বিষয়টি সবার সামনে তুলে ধরার সাহস পান।

শিবাঙ্গী জানান, সে সময় তার পরিবার ভয়াবহ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বাবার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হওয়ায় অল্প বয়স থেকেই তিনি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। একই সময়ে অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, পরিবারের পরিচিত ওই ব্যক্তি একদিন গাড়ি চালানো শেখানোর অজুহাতে তাকে নিজের কোলে বসতে বলেন। বয়স কম থাকায় প্রথমে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। পরে ওই ব্যক্তির আচরণে অস্বস্তি বোধ করতে শুরু করেন।

আরেকটি ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, এক রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই ব্যক্তি অভিনয়জীবনে ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ তুলে তাকে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেন এবং পরে জড়িয়ে ধরতে চান। পরিস্থিতি বুঝতে পেরে তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ সময় ওই ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলেও জানান অভিনেত্রী।

শিবাঙ্গী বলেন, পরে তিনি পুরো ঘটনাটি বাবা-মাকে জানান। বিষয়টি জানার পর তার পরিবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

অভিনেত্রীর ভাষায়, শৈশবের ওই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল এবং দীর্ঘ সময় স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)