Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২০ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, রোকুজ্জোকেও দিলেন কৃতিত্ব

বিনোদন ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:২৭ পিএম
মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, রোকুজ্জোকেও দিলেন কৃতিত্ব

ফিফা বিশ্বকাপ আর কলম্বিয়ান পপ তারকা শাকিরা—দুই নাম যেন দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে তার গান বিশ্বকাপের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে। এবারও বিশ্বকাপ ফাইনাল ঘিরে থাকছে তার পরিবেশনা। এর আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় মুখর হয়েছেন এই আন্তর্জাতিক তারকা।

৪৯ বছর বয়সী শাকিরা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “লিওনেল মেসি যা করছে, তা সত্যিই বিস্ময়কর। এটি এমন একজন মানুষের পরিচয় বহন করে, যিনি অসাধারণ নিষ্ঠাবান ও শৃঙ্খলাবদ্ধ। সময় ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তিনি প্রমাণ করেছেন—বয়স বা অন্যের মন্তব্য কোনো মানুষের পরিচয় নির্ধারণ করে না।”

শুধু মেসিই নন, তার সাফল্যের পেছনে স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোর ভূমিকাও তুলে ধরেন শাকিরা। তিনি লেখেন, “আমি জানি, অ্যান্তোনেল্লা রোকুজ্জোর মতো একজন জীবনসঙ্গী পাশে থাকলে নিজেকে প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পাওয়া যায়।”

শাকিরার ওই মন্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভালোবাসা ও আবেগের ইমোজি দিয়ে শেয়ার করেন রোকুজ্জো।

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নেমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। টুর্নামেন্টে তিনি যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল ও সর্বোচ্চ ৪টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এদিকে বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো হবে ‘একেবারেই ঐতিহাসিক’। সেখানে তার সঙ্গে জাস্টিন বিবার, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের পারফর্ম করার কথা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)