Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেন্ট মার্টিনে সাগর থেকে ভেসে এলো ১০ ফুটের অজগর শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ছাত্রশিবির সভাপতির জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’ ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’

বিনোদন ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৯:১৯ পিএম
ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৩ জুলাই দর্শকরা ঘরে বসেই ছবিটি উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে চরকি। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, “অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।”

‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশো। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে পরিচিতি লাভ করেন।

ছবিতে প্রথমবারের মতো একজন রক সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ‘আগুন’ নামের এক রকস্টারের চরিত্রে তাকে দেখা যাবে। গল্পে শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ অনুসরণ না করে রক গানের জগতে নিজের পরিচয় গড়ে তোলে আগুন। দেশ-বিদেশে সাফল্য অর্জনের পর প্রেম, সম্পর্ক ও ব্যক্তিগত সংকটের কারণে তার জীবনে নেমে আসে নাটকীয় পরিবর্তন।

শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান এবং কাজী সাবির।

ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের ঠোঁটে থাকা সব গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। এছাড়া ছবির আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও অংকন কুমার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)