নিজস্ব প্রতিবেদক
রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
ছবি:
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং একই দিন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন। এরপর ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।