Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেন্ট মার্টিনে সাগর থেকে ভেসে এলো ১০ ফুটের অজগর শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ছাত্রশিবির সভাপতির জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’ ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নীরবের

সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

মহিবুল্লাহ জুয়েল, স্টাফ রিপোর্টার

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৭:২৭ পিএম
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নীরবের

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাবলীর মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি রুলিং মিল, কুনিপাড়া, উত্তর বেগুনবাড়ি, মধ্য বেগুনবাড়ি হয়ে দক্ষিণ বেগুনবাড়িতে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু বকর বাকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাকির খান, মো. সোলায়মান, মো. সাখাওয়াত হোসেন, গোলাম হোসেন মানিক, যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকী সুমন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি দাবি করেন, বিএনপি মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে সরকার কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে মাদক ব্যবসার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার নানা অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ভিন্নমত ও ব্যাখ্যাও রয়েছে।

সমাবেশে বক্তারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবকদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)