Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেন্ট মার্টিনে সাগর থেকে ভেসে এলো ১০ ফুটের অজগর শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ছাত্রশিবির সভাপতির জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’ ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৯:০৪ পিএম
৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা

ইয়েলো অ্যাপারেলস লিমিটেডের নামে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে প্রায় ৪১৬ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্তে ব্যাংকটির ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি তদন্ত দল তাদের জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ করা কর্মকর্তারা হলেন— মো. আবুল কালাম আজাদ, মো. আশরাফুল আলম, মোসাম্মৎ আছিয়া বেগম, মো. আব্দুল মতিন, মিজানুর রহমান, এস এম আব্দুল ওয়াহাব, মো. ফয়জুল আলম, মো. গোলাম মর্তুজা, মো. কামরুল আহসান এবং মো. আব্দুল্লাহ আল মামুন।

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তার ভাই এস এফ রহমান, তাদের দুই ছেলে, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ব্যাংকটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে নবগঠিত প্রতিষ্ঠান ইয়েলো অ্যাপারেলস লিমিটেডের নামে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) সুবিধাসহ বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও উত্তোলনের ব্যবস্থা করেন। যদিও প্রতিষ্ঠানটির পরিচালকদের ব্যবসা পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা ছিল না।

অভিযোগে আরও বলা হয়, বিবি এলসির (ব্যাক-টু-ব্যাক এলসি) মাধ্যমে নিজেদের মধ্যে কাগুজে আমদানি-রপ্তানি দেখিয়ে ভুয়া বিল তৈরি করা হয়। এর মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ দশমিক ৯৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৬ কোটি ৩১ লাখ ৮৭ হাজার ৭১২ টাকা, আত্মসাৎ করা হয়েছে। পরে আত্মসাৎ করা অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)