Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেন্ট মার্টিনে সাগর থেকে ভেসে এলো ১০ ফুটের অজগর শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ছাত্রশিবির সভাপতির জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’ ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৯:৪৫ পিএম
জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির

rupalibangla বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি:

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, “জীবন দেবো, কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না।”

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এই ২৪-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন?” তিনি অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষ, ছাত্র-যুবসমাজ ও শ্রমজীবী মানুষের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সাফল্য অতীতেও বিভিন্ন সময়ে নষ্ট হয়েছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জনও হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, “আল্লাহর কসম, জীবন দেবো, কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না।”

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, “এই জাতি তো জীবন দিতে দিতেই আজকের জায়গায় এসেছে। শহীদ পরিবারের সদস্যদের কাছে আমাদের কী জবাব আছে?” তিনি বলেন, এখনো অনেক মানুষ গুলিবিদ্ধ ও আহত অবস্থায় কষ্ট নিয়ে জীবনযাপন করছেন এবং অনেকে কর্মক্ষমতা হারিয়েছেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “এই ২৪ না হলে আজ আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না। এই ২৪ না হলে বিরোধী দল হতে পারতাম না, বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। এমপি নির্বাচিত হতে পারতাম না, সংসদের মুখও দেখতে পারতাম না।”

আলোচনা সভায় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, এর তাৎপর্য এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)