Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেন্ট মার্টিনে সাগর থেকে ভেসে এলো ১০ ফুটের অজগর শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ছাত্রশিবির সভাপতির জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’ ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৮:৫১ পিএম
তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি বাহকের মাধ্যমে সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। এ তালিকার ওপর দাবি-আপত্তি দাখিলের শেষ সময় ১৮ আগস্ট এবং আপিল নিষ্পত্তির শেষ সময় ২৩ আগস্ট। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট।

এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। এ-সংক্রান্ত নির্দেশনা সচিবালয় থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।”

ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সময়সূচি নিয়ে তিনি বলেন, “২৭ আগস্ট প্রকাশের জন্য বলা হয়েছে। এর অর্থ এই নয় যে সেপ্টেম্বরে ভোটের কোনো ইঙ্গিত রয়েছে। প্রয়োজনে ৩০ দিন আগেও এ তালিকা প্রকাশ করা যেতে পারে। তবে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)