Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০১:০৪ পিএম
খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

rupalibangla দিলারা হানিফ পূর্ণিমা। ছবি:

দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় দুই দশকের অভিনয়জীবনে তাকে বেশির ভাগ সময়ই কোমল, ইতিবাচক ও প্রেমের চরিত্রে দেখা গেলেও এবার সেই পরিচিত ইমেজ ভেঙে সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা বলেন, তিনি খলনায়িকা বা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান।

তিনি বলেন, “আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যাকে দেখে মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।”

পূর্ণিমার মতে, তার কোমল চেহারা ও দীর্ঘদিনের রোমান্টিক ইমেজের কারণেই নির্মাতারা তাকে কখনো নেতিবাচক চরিত্রে কাস্ট করার কথা ভাবেননি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই মনে করেন, আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র মানাবে না। দর্শকও আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকেই দেখতে অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।”

অভিনয়জীবনের নতুন অধ্যায়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চান বলেও জানান জনপ্রিয় এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে অভিনয়ে বেশ অনিয়মিত পূর্ণিমা। সর্বশেষ প্রায় তিন বছর আগে দুটি ওটিটি কনটেন্টে অভিনয় করেছিলেন তিনি। এরপর মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেলেও নতুন কোনো চলচ্চিত্র বা নাটকে তাকে দেখা যায়নি। তবে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করায় ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)