Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ● রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান: টিআইবি ● দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ ● সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ● ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ফাঁস ● জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ● বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো ● ভারত-ইসরায়েল সম্পর্কের গভীরতার নেপথ্যে অস্ত্র ও কৌশলগত স্বার্থ ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০২:৩৭ পিএম
জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে ব্যাখ্যা দাবি করেছে ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন। তার অতীত বক্তব্য ও জামায়াতে ইসলামীর সাবেক নেতাদের ভূমিকার প্রসঙ্গ তুলে এ সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল সোমবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার দ্য অস্ট্রেলিয়ান ও ইসরায়েলভিত্তিক টাইমস অব ইসরায়েলও।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়ায় যাওয়া শফিকুর রহমান দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন। তবে তার সফরের অনুমতি এবং ভিসা অনুমোদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)।

সংগঠন দুটির অভিযোগ, ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করেছিলেন শফিকুর রহমান। সিনওয়ারের মৃত্যুর পর তাকে বীর হিসেবে উল্লেখ করে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে তার শাহাদাতের ঘটনায় শোক প্রকাশ করেছিলেন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন সিনওয়ার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের শহীদ হিসেবে অভিহিত করার অভিযোগও তুলেছে সংগঠন দুটি। হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পরও শফিকুর রহমান তার জন্য শহীদের মর্যাদা কামনা করে শোক প্রকাশ করেছিলেন বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) গত ২১ নভেম্বর সিডনিতে আয়োজিত এক মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আতিথ্য দিয়েছে। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ অবস্থায় শফিকুর রহমানকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং কোনো সরকারি প্রতিনিধি তার সঙ্গে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সামাজিক সংহতি ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্যের আশঙ্কায় সাবেক ইসরায়েলি বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করা হয়েছে। অথচ হামাস নেতাদের প্রকাশ্যে প্রশংসা করেছেন এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে দেশটিতে স্বাগত জানানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উগ্র ইসলামপন্থিদের ভূমিকা সুপরিচিত। এ ধরনের সহিংসতাকে সমর্থনকারী কিংবা নীরব দর্শকের ভূমিকা পালনকারীদের স্বাগত জানালে অস্ট্রেলিয়ার সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে সিডনির অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন শফিকুর রহমানের ভিসা বাতিলের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। তার অভিযোগ, জামায়াত আমির অস্ট্রেলিয়ার চরিত্রগত যোগ্যতার শর্ত পূরণ করেন না এবং তার উপস্থিতি দেশটির সামাজিক সংহতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

দ্য অস্ট্রেলিয়ানকে সালোমন বলেন, অস্ট্রেলিয়ার জনগণকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার যে প্রতিশ্রুতি টনি বার্ক দিয়েছিলেন, তা বাস্তবায়িত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকায় লাকেম্বা ও ব্যাংকসটাউন রয়েছে উল্লেখ করে তিনি স্বার্থের সংঘাতের অভিযোগও তোলেন। তার মতে, অস্ট্রেলীয়দের জীবন ও দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর, তাই এ বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে ডেইলি মেইল। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)