স্টাফ করেসপন্ডেন্ট
পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এসব কর্মকর্তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের।
তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। তাদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে একমাত্র কূটনৈতিক চ্যানেলই কার্যকর পথ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের প্রাণহানি ছাড়াই গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।