Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে ভাঙা ব্রিজের ওপর সাঁকো প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল ● ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের ঐতিহাসিক তারিখ: প্রধানমন্ত্রী ● আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ ● হুথি হেফাজতে জাতিসংঘ কর্মীর মৃত্যু, উদ্বেগ প্রকাশ সংস্থাটির ● তিন মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার ● টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিতে সেনাসদস্য নিহত ● চলমান আন্দোলন শ্রমিকদের নয়: ডিআইজি ● টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিবিদ্ধ সেনাসদস্য; আটক ৩, উদ্ধার ৫৭ ● শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ‘কাজ নেই, বেতন নেই’ নীতি কার্যকরের হুঁশিয়ারি ● নারায়ণগঞ্জে ৩ শতাধিক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনিশ্চিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৬

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৬:১৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৬

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।

বুলেটিনে বলা হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৫ জন, খুলনায় ২২১ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৪৮ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৮১ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)