Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আর কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ● চরফ্যাশনে ময়লার ভাগাড় বন্ধ, সৌন্দর্যবর্ধনে গাছ রোপণ ● প্রথম বিদেশি হিসেবে চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী ● চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ ● ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ● জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা ● ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণ ● ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ● লালমোহনে ভাঙা ব্রিজের ওপর সাঁকো প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চলমান আন্দোলন শ্রমিকদের নয়: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৭:৪০ এ এম
চলমান আন্দোলন শ্রমিকদের নয়: ডিআইজি

পোশাকশিল্পে সাম্প্রতিক বিশৃঙ্খলা সাধারণ শ্রমিকদের কাজ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, শিল্প খাত ও সমাজকে অস্থিতিশীল করতে একটি স্বার্থান্বেষী ও নৈরাজ্য সৃষ্টিকারী গোষ্ঠী এ পরিস্থিতি তৈরি করছে।

বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি জানান, সাভার, আশুলিয়া ও গাজীপুর অঞ্চল থেকে এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কেউই পেশায় শ্রমিক নন।

তিনি আরও বলেন, বর্তমানে শিল্পাঞ্চলগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। শ্রমিকরা নিরাপদ পরিবেশে স্বাভাবিকভাবে কাজ করছেন। অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শিল্প খাত সচল রাখতে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

এ সময় উপস্থিত ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম অগ্রাধিকার।

তিনি জানান, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ইতোমধ্যে আটটি মামলা করা হয়েছে।

গত বুধবারের সহিংসতায় সাভার মডেল থানার একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত হন। এসব ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)