Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২০ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এসএসসির ফল প্রকাশ পিছিয়েছে, এইচএসসির পুনঃপরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৩:০১ পিএম
এসএসসির ফল প্রকাশ পিছিয়েছে, এইচএসসির পুনঃপরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

পূর্বঘোষণা অনুযায়ী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা এবং চলমান এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত পরিস্থিতির কারণে ফল প্রকাশ কয়েক দিন পিছিয়েছে। তবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে আশা করছে শিক্ষা বোর্ডগুলো।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে এইচএসসির তিনটি বিষয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আয়োজনের বিষয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। তবে চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।

গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ে—পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র—অনুপস্থিত পরীক্ষার্থীদের বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে এসব পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। তবে কারা এ সুযোগ পাবেন এবং আবেদন প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের যৌথ বৈঠকের পর আগামী সপ্তাহে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানিয়েছেন, দাখিল পরীক্ষার ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে মাদ্রাসা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করলেই চলতি জুলাই মাসের মধ্যেই এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)