Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ১১:৫৪ এ এম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন করে শিক্ষার্থীদের দুর্ভোগের মুখে ফেলা হয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রীর এক বক্তব্যে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা এর তীব্র নিন্দা জানান।

শিক্ষার্থীরা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞাপূর্ণ মনোভাব দেখানো হয়েছে বলে তারা দাবি করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের অবস্থানের কারণে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ও আশপাশের সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা যায় অনেক যানবাহনকে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)