ইবি প্রতিনিধি
দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বার্ষিক ফল উৎসবের আয়োজন করেছে সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)
বুধবার (১ই জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এ উৎসবে দেশীয় বিভিন্ন মৌসুমি ফল আকর্ষণীয়ভাবে প্রদর্শন ও পরিবেশন করা হয়।এর মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, কলা, ড্রাগন ফল, পেয়ারা, আনারস, তরমুজ, জামরুল, সফেদা ও তালশাঁসসহ নানা ধরনের ফল ছিল।শিশুরা ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি প্রতিটি ফলের পুষ্টিগুণ সম্পর্কেও জানতে পারেন।
সিআরসি ক্লাবের সভাপতি মো.নাজমুল হাসান বলেন আমরা পথ শিশুদের উন্নয়নের জন্য কাজ করি। শিশুদের মাঝে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরা এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এই আয়োজন করা হয়েছে।
আমাদের উপদেষ্টা ম্যাম এসেছিলেন তিনি পথশিশুদের পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা বলেন পথশিশুদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। ফল উৎসবের মাধ্যমে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।