Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এমন চরিত্রে আগে অভিনয় করিনি: মধুমিতা শাহপরীরদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহের পরিচয় শনাক্ত করল পরিবার রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করল বিএনপির স্থায়ী কমিটি সংসদের চেয়ে রাজপথকে বেশি প্রাধান্য দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঈশ্বরগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’ চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই মন্ত্রিসভায়: আইনমন্ত্রী পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত: রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলছে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফের শাহ পরীর দ্বীপ সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমন চরিত্রে আগে অভিনয় করিনি: মধুমিতা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ১০:৩৮ পিএম
এমন চরিত্রে আগে অভিনয় করিনি: মধুমিতা

ঢাকার একটি অভিজাত হোটেলে আজ (১ আগস্ট) অনুষ্ঠিত হলো নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলী’র জমকালো মহরত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা, কলাকুশলী এবং আমন্ত্রিত অতিথিরা। এ সময় ছবি নিয়ে সবার মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ।

চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী কলকাতার মধুমিতা। তিনি বলেন, ‘আমি এর আগে এ ধরনের চরিত্রে কখনো অভিনয় করিনি। চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিং। তাই শুরু থেকেই নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি। আশা করছি দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।’

তিনি আরও জানান, মহরত শেষ করেই শুটিংয়ের কাজ শুরু হবে। পুরো টিম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী।

নির্মাতা মো. ইকবাল জানান, ‘গুলশানের চামেলী’ একটি ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। খুব শিগগির ছবিটির নিয়মিত শুটিং শুরু হবে এবং পর্যায়ক্রমে এর আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)