Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এমন চরিত্রে আগে অভিনয় করিনি: মধুমিতা শাহপরীরদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহের পরিচয় শনাক্ত করল পরিবার রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করল বিএনপির স্থায়ী কমিটি সংসদের চেয়ে রাজপথকে বেশি প্রাধান্য দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঈশ্বরগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’ চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই মন্ত্রিসভায়: আইনমন্ত্রী পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত: রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলছে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফের শাহ পরীর দ্বীপ সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৮:০৫ পিএম
টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সংস্থাটির শীর্ষ পদে নির্বাচিত হন।

শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন কাজী সালাউদ্দিন। ফলে নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে গঠনতন্ত্র অনুযায়ী ভোটগ্রহণ ছাড়াই তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা শূন্যপদের সমান বা তার কম হলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা যায়। সেই বিধান অনুযায়ী আগামী মেয়াদের জন্যও সভাপতির দায়িত্বে থাকছেন ৭১ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক।

কাজী সালাউদ্দিন ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তবে বয়সসীমার কারণে এবার তার প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

গত বছর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করে ৭০ বছরের সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়। এর ফলে আবারও সভাপতি পদে নির্বাচিত হওয়ার সুযোগ পান তিনি।

নির্বাহী কমিটিতে নতুন বাংলাদেশি প্রতিনিধি

সাফের নতুন কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহসভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং নির্বাহী কমিটির সদস্য পদে মালদ্বীপের হুসাইন শাফিউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)