Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এমন চরিত্রে আগে অভিনয় করিনি: মধুমিতা শাহপরীরদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহের পরিচয় শনাক্ত করল পরিবার রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করল বিএনপির স্থায়ী কমিটি সংসদের চেয়ে রাজপথকে বেশি প্রাধান্য দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঈশ্বরগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’ চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই মন্ত্রিসভায়: আইনমন্ত্রী পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত: রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলছে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফের শাহ পরীর দ্বীপ সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৮:২০ পিএম
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বেসরকারি খাতের মধ্যে ধারাবাহিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতাই হবে প্রধান শক্তি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে সেসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।”

তিনি বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে সরকার ও ব্যবসায়ী মহলের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা সবাই স্বীকার করছি যে অনেক সমস্যা রয়েছে। সরকারের বয়স এখনো ছয় মাস হয়নি। এর মধ্যেই আমরা কয়েক দফা বৈঠক করেছি। প্রথমে ব্যবসায়ীদের সঙ্গে, পরে বিভিন্ন ফোরামের সঙ্গে আলোচনা করেছি। খাতভিত্তিক সমস্যাগুলো নিয়েও আমরা কাজ করছি।”

তিনি জানান, আগের বৈঠকে ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, তার অনেকগুলোরই সমাধান হয়েছে। সর্বশেষ বৈঠকেও নতুন কিছু সমস্যা উঠে এসেছে এবং সেগুলোর সমাধানেও সরকার উদ্যোগ নেবে।

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যত বেশি বসতে পারব, তত বেশি আপনাদের সমস্যাগুলো জানতে পারব এবং সেগুলোর সমাধান করতে পারব।”

তিনি বলেন, আলোচনার মাধ্যমেই সমস্যার কার্যকর সমাধান সম্ভব। দীর্ঘ সময় ধরে খোলামেলা সংলাপ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ব্যবসায়ীরা চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি সাতটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার রূপরেখাও তুলে ধরেন ব্যবসায়ীরা। রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজনীয় কূটনৈতিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় সরকার।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)