Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এমন চরিত্রে আগে অভিনয় করিনি: মধুমিতা শাহপরীরদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহের পরিচয় শনাক্ত করল পরিবার রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করল বিএনপির স্থায়ী কমিটি সংসদের চেয়ে রাজপথকে বেশি প্রাধান্য দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঈশ্বরগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’ চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই মন্ত্রিসভায়: আইনমন্ত্রী পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত: রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলছে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফের শাহ পরীর দ্বীপ সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত: রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলছে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৯:০৯ পিএম
পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত: রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলছে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম। শুধু নির্দেশনা দিয়েই নয়, নিজ হাতে হাসপাতালের দেয়ালের টাইলসে পরিষ্কারক লিকুইড প্রয়োগ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে।

শনিবার (১ আগস্ট) হাসপাতালে গিয়ে দেখা যায়, ডা. আশরাফুল ইসলাম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও করিডোরের দেয়ালের টাইলসে নিজ হাতে লিকুইড মাখিয়ে দিচ্ছেন। এরপর পরিচ্ছন্নতা কর্মীরা তা ধুয়ে-মুছে ঝকঝকে করে তুলছেন। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন অংশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজও চলতে দেখা যায়।

হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী মনোয়ারা বেগম বলেন, "আগের তুলনায় এখন হাসপাতালের পরিবেশ অনেক বেশি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল। কোথাও দুর্গন্ধ নেই, দালালদেরও দেখা যায় না। রোগীরা স্বস্তির সঙ্গে লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নিতে পারছেন। এমন পরিবেশে হাসপাতালে এসে ভালোই লাগছে।"

গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর স্বজন মহিন আহমেদ বলেন, "আমি কয়েক দিন ধরে এখানে আছি। দেখছি প্রতিদিন সকাল, বিকেল ও রাতে আলাদা শিফটে পরিচ্ছন্নতা কর্মীরা হাসপাতাল পরিষ্কার করেন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কারণে কোথাও ময়লা-আবর্জনা জমে থাকার সুযোগ নেই। হাসপাতালের পরিবেশ এখন অনেক উন্নত।"

চিকিৎসা নিতে আসা আরও কয়েকজন রোগী জানান, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলাবদ্ধ সেবাব্যবস্থার কারণে তারা স্বস্তি নিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, দালালমুক্ত পরিবেশ এবং কর্মীদের আন্তরিক আচরণে হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে বলে তারা মন্তব্য করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীদের উন্নত ও স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, করিডোর, বহির্বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থান নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিষ্কার করা হচ্ছে। এই কার্যক্রমে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)