Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৮ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

রাবিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফুড স্টল মনিটরিং ও সচেতনতা ক্যাম্পেইন শেরপুরে ১১ স্বপ্ন সারথী পেলেন ব্র্যাকের সেলাই মেশিন ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বিরোধীদলীয় এমপিদের জন্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ মোহাম্মদপুর থেকে নিখোঁজ জুবায়ের'র সন্ধান চায় পরিবার বাউফলে বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০ বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার

বিনোদন ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ১২:২৬ পিএম
বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মেয়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোনো অবস্থাতেই বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ পরামর্শ দেন।

প্রভা বলেন, অনেক বিবাহিত পুরুষ স্ত্রী ও সংসারের সমস্যার কথা বলে নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তবে এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন মানুষের অজুহাত প্রায় একই রকম। তাদের কথায় বিশ্বাস করলে শেষ পর্যন্ত নিজের কাছেই অনুশোচনা করতে হবে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রভা জানান, কিছুদিন আগে তিনিও এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তিনি ওই ব্যক্তিকে স্পষ্ট জানিয়ে দেন, সংসারে সত্যিই সমস্যা থাকলে আগে আইনগতভাবে বিচ্ছেদের প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভাবা যেতে পারে।

প্রভার ভাষায়, তার এই অবস্থানের কারণে ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলেও মন্তব্য করেছেন। তবে এতে তার কোনো আক্ষেপ নেই। বরং তিনি মনে করেন, এমন সম্পর্কে না জড়ানোই ছিল সঠিক সিদ্ধান্ত।

অভিনেত্রীর মতে, সংসারের অশান্তিকে অজুহাত করে অনেকেই অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তাই এমন ব্যক্তিদের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)