Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ● নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা ● আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩ ● প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড ● হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয় : ভারত ● ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি’ ● এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ ● লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুলভবন ভাঙার চেষ্টার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৫:১৬ পিএম
প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। ঐতিহাসিক এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। ইতোমধ্যে সিরিজের সূচিও প্রকাশ করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে আয়ারল্যান্ডের জন্য এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটিকে কাজে লাগাতে চায় পাকিস্তানও।

ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্ট সিরিজটিকে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘যদিও শুরুতে আমরা বিভিন্ন ফরম্যাটের একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিলাম, তবে দুই বোর্ড একমত হয়েছে যে ওয়ানডে সিরিজ খেললে উভয় দলের স্কোয়াডই বেশি উপকৃত হবে। বিশেষ করে আমাদের সামনে বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে এবং পাকিস্তানও ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের খেলোয়াড়দের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ঐতিহাসিক এই প্রথম সফরের অপেক্ষায় আছি আমরা। আশা করি, আগামী বছরগুলোতে এমন আরও অনেক সফরের সূচনা হবে।’

পাকিস্তানের জাতীয় দলের মুখোমুখি হওয়ার আগে দেশটির ‘এ’ দল শাহিনসের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই লড়াই। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ছয়টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের প্রথম ওয়ানডে ২০ জানুয়ারি, দ্বিতীয়টি ২২ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।

পাকিস্তান-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি
দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি
তৃতীয় ওয়ানডে: ২৪ জানুয়ারি
তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)