Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ● নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা ● আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩ ● প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড ● হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয় : ভারত ● ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি’ ● এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ ● লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুলভবন ভাঙার চেষ্টার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:৩০ পিএম
লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারসংলগ্ন মহেশখালী এলাকায় এক শিক্ষকের জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে পাকা ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে ওই শিক্ষককে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের ওপরও হামলার চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন, মৃত আবদুর রশিদের ছেলে শামীম, তাঁর মামা আবদুল হাই ফরাজী এবং তাঁদের পরিবারের কয়েকজন সদস্য।

ভুক্তভোগী শিক্ষক মাহাবুব আলম জানান, মহেশখালী মৌজার ২৯ নম্বর জেএলভুক্ত এসএ ২২৭ নম্বর খতিয়ানের বিএস ৩৮৯ নম্বর খতিয়ানভুক্ত ২০৭৩, ২০৭৪ ও ২০৭৫ দাগের মোট ৫ দশমিক ৭৫ শতাংশ জমি তিনি ২০২৪ সালের ১২ ডিসেম্বর মো. শফির কাছ থেকে কিনেছেন। লালমোহন সাবরেজিস্ট্রি অফিসে সাফ-কবলা দলিলের মাধ্যমে জমিটি ক্রয়ের পর থেকে তিনি ভোগদখল করে আসছেন। তাঁর দাবি, ওয়ারিশ সূত্রে মালিকানা পাওয়ার পর মো. শফি জমিটি তাঁকে বুঝিয়ে দেন।

মাহাবুব আলমের অভিযোগ, গত ১৯ নভেম্বর ফজিলাতুন্নেছা, শামীম, আবদুল হাই ফরাজী, আরিফা আক্তার ও মিনারা বেগমসহ কয়েকজন তাঁর ভোগদখলীয় জমির চারপাশে উঁচু বেড়া দিয়ে আড়াল তৈরি করেন। পরে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে ইট, বালু, রড ও খোয়া দিয়ে সেখানে বসতঘর নির্মাণের চেষ্টা করেন।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাঁদের নিয়োজিত রাজমিস্ত্রি ও অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে দা, বটি, কোদাল ও লাঠিসোঁটা হাতে তাঁকে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন মাহাবুব আলম। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। পরে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সাংবাদিকদেরও গালিগালাজ ও হামলার চেষ্টা করা হয় বলে তাঁর অভিযোগ।

ঘটনার পর মাহাবুব আলম লালমোহন থানায় অভিযোগ করেন। খবর পেয়ে থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শামীম, আবদুল হাই ফরাজী ও রাজমিস্ত্রিরা ঘটনাস্থল থেকে সরে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ফজিলাতুন্নেছাসহ অন্যরা পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও দাবি করেন তিনি।

পরে পুলিশ ফজিলাতুন্নেছা ও তাঁর পক্ষের লোকজন এবং তাঁদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ইমরান ফরাজীকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এ ঘটনায় মাহাবুব আলম লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১১০০, তারিখ ২১ নভেম্বর ২০২৬।

অভিযোগের বিষয়ে জানতে শামীম ব্যাপারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনকারী লালমোহন থানার এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকী বলেন, ‘এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)