Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: জামায়াত আমির ● স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী ● চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ● ভারতের আম্বানির তেল শোধনাগারে কেন যাচ্ছেন মার্কো রুবিও, কীসের ইঙ্গিত? ● বাসায় মাদকের কারবার, পদ থেকে সরানো হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে ● যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে: প্রধানমন্ত্রী ● ডিজিটালের চেয়ে নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি ● প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না: স্পিকার ● প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না: স্পিকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেব্রুয়ারির বদলে ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৬:৩৭ পিএম
ফেব্রুয়ারির বদলে ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলা একাডেমি। আগামী বছর ফেব্রুয়ারির পরিবর্তে ৭ জানুয়ারি শুরু হবে বইমেলা, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ তারিখ ঘোষণা করা হয়।

তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগে মেলা আয়োজনের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করেনি বাংলা একাডেমি।

একাডেমির বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ অক্টোবর বইমেলা আয়োজন-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সভায় প্রশাসক ও তাঁদের প্রতিনিধিদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অমর একুশে বইমেলা নির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)