Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা ● প্রতিদিন কাঁধে ভারী ব্যাগ, অজান্তেই বাড়ছে শরীরের ঝুঁকি ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ● ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে চান ট্রাম্প ● অফশোর গ্যাস অনুসন্ধানে ডাটার দাম কমাল পেট্রোবাংলা ● ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ● বার্সেলোনা ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন নুনো মেন্ডেস ● দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বার্তা নিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ● বিপজ্জনক রাসায়নিক নিয়ন্ত্রণে রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ ● জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: আসামি রাকিবের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৬:০০ পিএম
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: আসামি রাকিবের জামিন

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামির জামিন দিয়েছেন আদালত। পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত পাঁচ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।

রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগিরই কারামুক্ত হতে পারেন। জামিন আবেদনে দাবি করা হয়, রাকিব নির্দোষ এবং ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার করা মোটরসাইকেলটি তাঁর নয় এবং তাঁর কাছ থেকে কোনো চোরাই মালামালও উদ্ধার করা হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত রনজিলা পারভীন (৫৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসক দেখাতে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ঢাকায় যাওয়ার পথে ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলার পর ৩০ আগস্ট র‍্যাব-২ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করে। ওই সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল জব্দ করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)