Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: জামায়াত আমির ● স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী ● চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ● ভারতের আম্বানির তেল শোধনাগারে কেন যাচ্ছেন মার্কো রুবিও, কীসের ইঙ্গিত? ● বাসায় মাদকের কারবার, পদ থেকে সরানো হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে ● যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে: প্রধানমন্ত্রী ● ডিজিটালের চেয়ে নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি ● প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না: স্পিকার ● প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না: স্পিকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৫:৩৩ পিএম
প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের সংশোধন করতে হবে। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একইভাবে, সোমবার সাদেক হোসেন খোকার ছেলে ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন।

ইশরাক হোসেনের মাদক ও দুর্বৃত্ত দমনের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি পুলিশের ওপর গুলি চালানো একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছিলেন। তবে নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া তাঁর ঠিক হয়নি। এটি তাঁর পদমর্যাদার সঙ্গে মানানসই নয়।

তিনি বলেন, ইশরাক হোসেন সরকারের একজন প্রতিমন্ত্রী। তাঁর সঙ্গে দেহরক্ষী ও পুলিশ সদস্য রয়েছেন। প্রয়োজনে দলীয় কর্মীদের সহায়তা নিয়েও তিনি এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারতেন।

স্পিকার বলেন, এ কারণেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে মাদক ও দুর্বৃত্ত দমনে তাঁর উদ্যোগের বিষয়টি ইতিবাচক ছিল। এ কারণে সাধারণ মানুষ ভবিষ্যতে তাঁর কাজের মূল্যায়ন করবেন বলে তিনি মনে করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ সময় কিছু লোক সাধু সাজতে চেষ্টা করবে। ভোটের মাধ্যমে জনগণ তাঁদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)