Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ভরা মৌসুমেও ইলিশের আকাল ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের পে-স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আল্টিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ১১:৪০ এ এম
এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

বিশ্বকাপের ব্যস্ত সূচি শেষে বিশ্রাম নিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। শারীরিক ক্লান্তি কাটাতে আসন্ন মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ নিচ্ছেন না তিনি। একই কারণে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলও নিজের নাম প্রত্যাহার করেছেন। এছাড়া আরও দুই ফুটবলার বিভিন্ন কারণে ম্যাচটি থেকে সরে দাঁড়িয়েছেন।

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে এমএলএস অল-স্টারস ও মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারসের মধ্যকার প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে মেসির অনুপস্থিতি ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে।

বিশ্বকাপ শেষে মেসির সরাসরি ইন্টার মায়ামিতে ফেরার কথা থাকলেও পরে তিনি আলাদা বিমানে নিজ শহর আর্জেন্টিনার রোজারিওতে যান। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্থানীয় কয়েকটি ম্যাচেও উপস্থিত ছিলেন। দীর্ঘ মৌসুম ও বিশ্বকাপের টানা খেলার ধকল কাটাতেই তিনি বিশ্রামকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানা গেছে।

মেসির পাশাপাশি অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন হুগো কুইপার্স, রদ্রিগো দি পল এবং দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার এমবেকেজেলি এমবোকাজি।

তাদের পরিবর্তে এমএলএস অল-স্টার দলে সুযোগ পেয়েছেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল।

চলতি মৌসুমে ইয়ানিক ব্রাইটের পারফরম্যান্স নজর কেড়েছে। তাঁর শুরু থেকে খেলা ১২ ম্যাচে ইন্টার মায়ামি ৯টি জয়, একটি ড্র এবং দুটি পরাজয় পেয়েছে। অন্যদিকে আন্দ্রেস কুবাস ১২ ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেছেন।

হিউস্টন ডায়নামোর হয়ে অভিষেক মৌসুমেই গুইলার্মে আট গোল ও পাঁচ অ্যাসিস্ট করে দারুণ ছন্দে রয়েছেন। আর শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেলের ঝুলিতে রয়েছে পাঁচ গোল ও সাতটি অ্যাসিস্ট।

এদিকে, হুগো কুইপার্স সম্প্রতি মেক্সিকান ক্লাব মন্টেরেতে যোগ দেওয়ায় অল-স্টার ম্যাচে অংশ নিচ্ছেন না। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দীর্ঘ সময় মাঠে থাকার পর বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন রদ্রিগো দি পল। অন্যদিকে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন এমবেকেজেলি এমবোকাজি।

বিশ্বকাপ-পরবর্তী পুনরুদ্ধারের অংশ হিসেবে মেসির বিশ্রামকে ইতিবাচকভাবেই দেখছেন ফুটবল বিশ্লেষকেরা। এতে তিনি নতুন মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার সুযোগ পাবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)