Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০১:১০ পিএম
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় সেমিফাইনাল আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন রেফারি ইসমাইল এলফাত। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ রেফারির কাঁধেই এবার উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটির দায়িত্ব।

আগামী বুধবার দিবাগত রাত ১টায় আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ফিফা ঘোষিত রেফারিং প্যানেলে প্রধান রেফারি হিসেবে থাকছেন ৪৪ বছর বয়সী ইসমাইল এলফাত। সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন দানিয়েলে বিনদোনি।

ইসমাইল এলফাত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ২০১২ সাল থেকে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন। দুইবার এমএলএসের বর্ষসেরা রেফারির স্বীকৃতি পাওয়া এলফাত ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন।

২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবার দায়িত্ব পালন করেন তিনি। সেবার ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন। এবার তিনি ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

চলতি বিশ্বকাপে এলফাত এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান এবং উরুগুয়ে-স্পেন ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। পরে শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচও পরিচালনা করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী এলফাতের জন্ম মরক্কোয়। ২০০১ সালে ডাইভারসিটি ভিসা লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনায়ও রয়েছে তার অভিজ্ঞতা। ২০২২ সালের এমএলএস কাপ ফাইনাল এবং ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালেও রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। দুই দলের সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে, যেখানে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। আর প্রতিযোগিতামূলক আসরে দুই দলের শেষ দেখা হয়েছিল ২৪ বছর আগে। ইতিহাসজুড়ে এই দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ে রয়েছে অসংখ্য স্মরণীয় ও বিতর্কিত অধ্যায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)