Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সমকামী দাম্পত্যে পরকীয়া, অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলে তোলপাড়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ১১:১০ এ এম
সমকামী দাম্পত্যে পরকীয়া, অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলে তোলপাড়

rupalibangla ইনসেটে অ্যাশলেই গার্ডনার ও মনিকা রাইট, ডানে জর্জিয়া ভলে ছবি:

টি-২০ বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নিয়ে আলোচনায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দলের সহ-অধিনায়ক অ্যাশলেই গার্ডনারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে প্রকাশ্যে মুখ খুলেছেন তার স্ত্রী মনিকা রাইট। অভিযোগে উঠে এসেছে অস্ট্রেলিয়ার ওপেনার জর্জিয়া ভলের নামও।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৫ জুলাই লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জয়ের পরপরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। মনিকা রাইট ইনস্টাগ্রামে দাবি করেন, জর্জিয়া ভলের সঙ্গে সম্পর্কের কারণেই গার্ডনার তাদের দাম্পত্যে বিশ্বাসঘাতকতা করেছেন।

খবরে বলা হয়, গত বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন গার্ডনার ও জর্জিয়া ভলের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বিষয়টি জানতে পেরে মনিকা টুর্নামেন্ট চলাকালেই ভারতে যান। পরে দেশে ফিরে গার্ডনার সম্পর্কের বিষয়টি স্বীকার করে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলেও মনিকা তা মেনে নেননি।

মনিকার দাবি, গত বছরের নভেম্বরে একদিন বাসায় ফিরে তিনি দেখেন গার্ডনার নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। এরপর থেকেই তারা আলাদা বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও গার্ডনারের সব ছবি সরিয়ে দিয়েছেন এবং তাকে আনফলো করেছেন মনিকা।

রোববার যুক্তরাজ্যভিত্তিক ডেইলি মেইল এক প্রতিবেদনে গার্ডনারের দাম্পত্য ভাঙনের খবর প্রকাশ করে। যদিও সেখানে সংশ্লিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি। পরে মনিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই প্রতিবেদন শেয়ার করে লেখেন, "তথ্যগুলো অসম্পূর্ণ। আমি জানাচ্ছি, আসলে কী ঘটেছিল।" এরপর তিনি জর্জিয়া ভলের ছবি পোস্ট করে দাবি করেন, "এই সেই নারী, যার কারণে আমার স্ত্রী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।"

জানা গেছে, ২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে গার্ডনার ও মনিকার পরিচয় হয়। চার বছর সম্পর্কে থাকার পর ২০২৪ সালের এপ্রিলে তারা বিয়ে করেন। তাদের পরিবার সম্প্রসারণের পরিকল্পনাও ছিল বলে মনিকার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

এদিকে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ড্রেসিংরুমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, অ্যাশলেই গার্ডনার কিংবা জর্জিয়া ভলে—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)