Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সায়েন্সল্যাব ছেড়ে শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পথে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৩:০১ পিএম
সায়েন্সল্যাব ছেড়ে শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পথে পুলিশি বাধা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি-নিউমার্কেট সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে জড়ো হন। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। একাংশ সচিবালয়ের দিকে যাওয়ার প্রস্তাব দিলেও অন্যরা শিক্ষা ভবন কিংবা বকশীবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার পক্ষে মত দেন। এ নিয়ে কিছু সময় মতপার্থক্য দেখা দেয়।

আলোচনা শেষে বড় একটি দল শিক্ষা বোর্ডের উদ্দেশে পদযাত্রার সিদ্ধান্ত নেয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে বকশীবাজার অভিমুখে যাত্রা শুরু করলে ভিসি চত্বর এলাকায় পুলিশ তাদের থামিয়ে দেয়। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আলোচনা চলতে দেখা যায়।

এদিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেওয়ায় ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ সময় আটকে থাকা যানবাহন ধীরে ধীরে গন্তব্যের দিকে রওনা দেয় এবং আশপাশের এলাকার যানজটও কমে আসে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)