লালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ।
ছবি:
ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, সততা, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন মতিন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সুমন, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম নোমানসহ শিক্ষক, অভিভাবক ও সুধীজন।