Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দ্রব্যমূল্যের চাপে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস দুই প্রকল্পে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মালয়েশিয়া-চীন সফরে একগুচ্ছ চুক্তি, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে দেশের স্বার্থ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: সংসদে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: সংসদে জয়নুল আবেদীন ফারুক ইবিতে বাংলা একাডেমি ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার ৭ বিশ্ববিদ্যালয় নিয়ে রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা পাগলা মসজিদের ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৫:৫৮ পিএম
লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভোলার লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তারা হলেন লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের শেখের দোকান এলাকার মৃত আজাহার উদ্দিন এর ছেলে মো. মাসুদ (৩৫) এবং একই এলাকার মো. সেলিমের ছেলে মো. আনোয়ার (২৮)

লালমোহন কোস্ট গার্ড আউট পোস্ট শুক্রবার (২৬ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন লাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও অটোরিকশাসহ তাদেরকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা, অটোরিকশা ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত প্রেস রিলিজ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)