Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির ভিসা সেন্টারে আবেদন না করার আহ্বান ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন হয় না, ফিরিয়ে আনা হয় হ্যান্ডকাফ পরিয়ে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার ● ঘূর্ণিঝড় ‘আকভান’র গতিপথ পরিবর্তন, উপকূলে কখন কোথায় আঘাত হানবে? ● প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ● অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে ১১ নির্দেশনা ● ভালুকায় শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মিছিল ● টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত ● ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১০:২৫ এ এম
সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (এফআইআর নং-৪, জিআর নং-২৬৭) তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

একই বছরের ১৯ জানুয়ারি দায়ের করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মামলায় (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

২০২৬ সালেও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১৯ মার্চ দায়ের করা মামলায় (এফআইআর নং-১৮, জিআর নং-৬৭) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

একই বছরের ২ জুন দায়ের করা অপর একটি মামলায় (এফআইআর নং-৫, জিআর নং-১৮৫) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)