নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের মানুষকে পানিতে মারার পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। অভিন্ন নদীগুলোর পানির প্রবাহের অধিকার আদায়ের দাবিতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।
রিজভী বলেন, ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তির সঙ্গে প্রতারণা জড়িয়ে রয়েছে। পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ৫৫ বছর ধরে আলোচনা চললেও কোনো সুরাহা হয়নি। এ দাবিতে প্রতিবাদ আরও তীব্র করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের পানির অধিকার নিশ্চিত করতে হবে। সীমান্তে হত্যা বন্ধ এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।