Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে ১১ নির্দেশনা ● ভালুকায় শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মিছিল ● টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত ● ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ ● লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● ভালুকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ● লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি ● বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ, অস্বীকার ক্রোয়েশিয়ার ● ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা নিয়ে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১১:১৩ এ এম
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা হন সরকারপ্রধান।

সফরকালে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে তাঁর।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নবিষয়ক এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)