Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির ভিসা সেন্টারে আবেদন না করার আহ্বান ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন হয় না, ফিরিয়ে আনা হয় হ্যান্ডকাফ পরিয়ে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার ● ঘূর্ণিঝড় ‘আকভান’র গতিপথ পরিবর্তন, উপকূলে কখন কোথায় আঘাত হানবে? ● প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ● অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে ১১ নির্দেশনা ● ভালুকায় শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মিছিল ● টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত ● ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১০:১০ পিএম
টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ বন্যহাতির চিকিৎসা সম্পন্ন করেছে বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল টিম। দুই দিনের দীর্ঘ প্রচেষ্টা ও অনুসন্ধানের পর বুধবার (১৮ নভেম্বর) জাহাজপুরার গহিন পাহাড় থেকে হাতিটিকে খুঁজে বের করে ট্রাংকুলাইজেশনের মাধ্যমে অচেতন করে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসা চলাকালে হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত ও বুলেটের দানা পাওয়া গেছে। চিকিৎসকদের ধারণা, হাতিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলেও আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। এ ঘটনায় বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরে বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় অসুস্থ হাতিটিকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল টিম হাতিটির সন্ধানে অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও দুর্গম পাহাড়ি এলাকায় দুই দিনের চেষ্টার পর জাহাজপুরার গহিন পাহাড়ে হাতিটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ বলেন, অসুস্থ হাতিটির বিষয়ে অবগত হওয়ার পর থেকেই চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে বিভাগীয় নির্দেশনাও পাওয়া গেছে। অবশেষে বিশেষজ্ঞ মেডিকেল টিমের সহযোগিতায় হাতিটির চিকিৎসা সম্পন্ন করা হয়েছে।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানান, হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত রয়েছে। এ ছাড়া বুলেটের দানাও পাওয়া গেছে। হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর মতে, হাতিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে না, তবে আগের তুলনায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, হাতি বনের সম্পদ। একটি হাতির শরীরে আটটি গুলির ক্ষত থাকা অত্যন্ত দুঃখজনক। মানুষ কীভাবে একটি প্রাণীর এত ক্ষতি করতে পারে, তা সত্যিই বেদনাদায়ক। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে।

দুই দিনের অভিযান শেষে হাতিটির চিকিৎসা সম্পন্ন হওয়ায় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসক দলের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে গুরুতর আঘাতের কারণে হাতিটির ভবিষ্যৎ শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। একই সঙ্গে বন্যহাতির ওপর এমন হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)