Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে ১১ নির্দেশনা ● ভালুকায় শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মিছিল ● টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত ● ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ ● লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● ভালুকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ● লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি ● বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ, অস্বীকার ক্রোয়েশিয়ার ● ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা নিয়ে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে ১১ নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১১:১৩ পিএম
অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে ১১ নির্দেশনা

অবসরপ্রাপ্ত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা ও ভূতাপেক্ষভাবে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ও আনুতোষিক পেতে ১১ ধরনের নথি জমা দিতে হবে। আবেদনপত্রে তথ্যের অসংগতি, অস্পষ্ট কাগজপত্র এবং সরকারি পাওনা নিয়ে ভুল প্রত্যয়নের কারণে পেনশন প্রস্তাব নিষ্পত্তিতে জটিলতা দেখা দেওয়ায় নতুন করে এ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে অসম্পূর্ণ আবেদন না পাঠাতে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও দপ্তরপ্রধানদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ নির্দেশনা প্রকাশ্যে আসে।

গত ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। পরে ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়।

নির্দেশনাটি দেশের সব সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং আঞ্চলিক ও জেলা শিক্ষা কার্যালয়ের জন্য প্রযোজ্য।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা ‘সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ অনুযায়ী অবসরপ্রাপ্ত শিক্ষকদের চাকরিসংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র নির্ধারিত ফরম্যাটে মাউশিতে পাঠাতে হয়। তবে সম্প্রতি আবেদনকারী, কলেজ অধ্যক্ষ ও অধিদপ্তরের পাঠানো অনেক প্রস্তাবে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকছে কিংবা সংযুক্ত নথির তথ্য স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

পেনশন প্রস্তাবে পাওয়া অসংগতির মধ্যে অন্যতম হলো সরকারি পাওনা নিয়ে ভুল প্রত্যয়ন। কোনো কোনো শিক্ষকের কাছে সরকারের টাকা পাওনা থাকলেও অধ্যক্ষের দেওয়া ‘না-দাবি’ সনদে কোনো পাওনা নেই বলে উল্লেখ করা হচ্ছে। মন্ত্রণালয়ের মতে, এ ধরনের প্রত্যয়ন বিধিসম্মত নয়।

এ ছাড়া আবেদনকারীর জন্মতারিখ, মোট চাকরিকাল, চূড়ান্ত অবসরের তারিখ, নিয়োগ ও চাকরি স্থায়ীকরণের তথ্যের সঙ্গে অগ্রায়নপত্রে দেওয়া বিবরণের অমিল পাওয়া যাচ্ছে। এসব কারণে পেনশন মঞ্জুরির সিদ্ধান্ত নিতে জটিলতা তৈরি হচ্ছে এবং আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।

এ পরিস্থিতিতে পেনশন সহজীকরণ আদেশের ৪.০৯ অনুচ্ছেদ অনুসারে প্রতিটি পেনশন ও আনুতোষিক মঞ্জুরির প্রস্তাবের সঙ্গে ১১ ধরনের নথি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে নিয়োগপত্র, চাকরি স্থায়ীকরণের আদেশ, পদোন্নতির আদেশ, ছুটির হিসাব এবং প্রযোজ্য ক্ষেত্রে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড মঞ্জুরির কপি। পাশাপাশি দপ্তরপ্রধানের প্রত্যয়ন, হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কাগজপত্র এবং সরকারি বাসায় বসবাস করলে সরকারি আবাসন পরিদপ্তরের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

এ ছাড়া আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সনদ এবং অধ্যক্ষের বিস্তারিত যাচাই করা ‘না-দাবি’ পত্রের সংশ্লিষ্ট তথ্য সংযুক্ত করতে হবে। আবেদনকারী ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরিত অঙ্গীকারনামার পাশাপাশি আবেদনকারী এবং তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্পষ্ট কপিও দিতে হবে।

কোনো আবেদনকারীর বিরুদ্ধে অডিট আপত্তি থাকলে কিংবা সরকারের কাছে টাকা পাওনা থাকলে তা নিষ্পত্তির প্রমাণ জমা দিতে হবে। এ ক্ষেত্রে অর্থ জমার চালান অথবা অনলাইনে যাচাইযোগ্য কপি সংযুক্ত করতে হবে।

একইভাবে অডিট আপত্তি ও বিভাগীয় মামলা-সংক্রান্ত প্রয়োজনীয় নথি এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল বা অন্য কোনো আদালতের আদেশ কিংবা রায় থাকলে সেগুলোর সত্যায়িত কপি পাঠাতে হবে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধ্যক্ষ ও দপ্তরপ্রধানদের পেনশন প্রস্তাব পাঠানোর আগে প্রতিটি তথ্য ও সংযুক্ত নথি ভালোভাবে যাচাই করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে আবেদনকারীর চাকরির বিবরণ, সরকারি পাওনা এবং প্রত্যয়নপত্রের তথ্যের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত কাগজপত্র ছাড়া অসম্পূর্ণ বা অস্পষ্ট প্রস্তাব পাঠানো হলে পেনশন নিষ্পত্তিতে জটিলতা অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)