Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে ১১ নির্দেশনা ● ভালুকায় শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মিছিল ● টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত ● ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ ● লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● ভালুকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ● লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি ● বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ, অস্বীকার ক্রোয়েশিয়ার ● ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা নিয়ে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভালুকায় শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মিছিল

রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১১:১১ পিএম
ভালুকায় শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মিছিল

ভালুকায় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।

​মিছিল চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল ইসলাম খান বাসান বলেন, "১০ নম্বর হবিরবাড়িতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা তা চাই না। শ্রমিকরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে কর্মস্থলে ডিউটি করতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যান্য থানার চাইতে ভালুকা অনেক নিরাপদ।"

​অন্যদিকে, ছোট কাসর চৌরাস্তা এলাকা থেকে মোঃ তাইজুদ্দিন, ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মনির উজ্জামান খানের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে (মেইন রোড) প্রবেশ করে। পরে মিছিলগুলো মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

​এ সময় যুবদল, মৎস্যজীবী দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে মিছিলের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা ও শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় নিজেদের দৃঢ় অবস্থান তুলে ধরেন নেতারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)