নিজস্ব প্রতিবেদক
নানা ধরনের অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকারের কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে জনগণের কাছে সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, তারেক রহমান সরকারের কার্যক্রম ও অর্জনগুলো যখন দলিল আকারে জনগণের কাছে পৌঁছে যাবে, তখন নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ হয়ে যাবে।
সরকারের ইতিবাচক কর্মকাণ্ড ও অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান রিজভী।