Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

‘ইরান যুদ্ধে ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন’ দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো চক্র মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান জ্বালানি সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন প্রাইভেট পড়ালে এমপিও বন্ধ: ফারজানা শারমীন পুতুল প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে জিয়া পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১১:৫৭ পিএম
লালমোহনে জিয়া পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন দক্ষিণ শাখা জিয়া পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. আল আমিন হাওলাদার।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বদরপুর ইউনিয়নের সাতবাড়িয়া বাজারে জিয়া পরিষদের কার্যালয়ে আয়োজিত কাউন্সিলে উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক মো. আবদুল মান্নান মাস্টার, সদস্যসচিব মো. আবদুল জলিল আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জু আক্তারসহ উপজেলা জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সংগঠনের আদর্শ ধারণ করে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে উপস্থিত নেতাকর্মীরা সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)