Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও ডিজিটাল গভর্নেন্সে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চরফ্যাশনে আলোচনা সভা প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স শেখ হাসিনা ফিরলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে: রিজভী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের ৫টি নির্বাচন সম্পন্ন হবে: প্রতিমন্ত্রী ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৯,৮৫৬ টাকা গ্যাস সরবরাহ দুই-তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৫:৩২ পিএম
৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট নতুন পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চ এবং ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াত, এনসিপিসহ জোটের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা, ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে।


অবিলম্বে গণহত্যার বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)