Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

‘ইরান যুদ্ধে ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন’ দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো চক্র মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান জ্বালানি সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন প্রাইভেট পড়ালে এমপিও বন্ধ: ফারজানা শারমীন পুতুল প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘ইরান যুদ্ধে ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১০:৫৬ পিএম
‘ইরান যুদ্ধে ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন’

rupalibangla যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ছবি:

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বের হওয়ার একটি পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তা নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সিএনএনের এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ আরও তীব্র করার জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকা সামরিক বিকল্পগুলো উল্টো ফল দিতে পারে বলে আশঙ্কা করছেন কেইন। তাঁর মতে, শুধু বিমান শক্তি ব্যবহার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন হতে পারে। এ কারণে সংঘাত থেকে বের হওয়ার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করছেন তিনি।

কেইন এ বিষয়ে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও আলোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব আলোচনায় ইরানে সামরিক অভিযান বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাতে থাকা বিকল্পগুলোর সীমাবদ্ধতা ও সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়ে অনাগ্রহী। তিনি বিমান হামলার মাধ্যমে ইরানকে তাঁর শর্তে একটি চুক্তিতে রাজি করানোর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে কেইনসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে মনে করেন, শুধু বিমান হামলার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম।

এদিকে যুদ্ধ আরও বাড়ানোর সামরিক বিকল্প নিয়েও উদ্বেগ রয়েছে। জুলাইয়ের শেষ দিকে ইরানে আরও বড় ধরনের হামলার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও সংঘাত বাড়ানোর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে কেইন ও কয়েকজন কর্মকর্তা সতর্ক ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরে মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে আলোচনার পর ট্রাম্প ওই সময়ের জন্য হামলার পরিকল্পনা থেকে সরে আসেন।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্রের মজুত কমে আসাও সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তারা অস্ত্রের মজুতকে উদ্বেগজনকভাবে কম বলে মনে করছেন—এমন তথ্যও আগের এক প্রতিবেদনের বরাতে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকি দিলেও কেইনসহ কয়েকজন কর্মকর্তা মনে করেন, এমন হামলা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলার ঝুঁকি বাড়াতে পারে। এতে ইরানের জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরির পরিবর্তে উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলেও সূত্রগুলো জানিয়েছে।

সবশেষে প্রতিবেদনে বলা হয়েছে, কেইন ও তাঁর মতো অবস্থানে থাকা কর্মকর্তারা এমন একটি পথ খুঁজছেন, যাতে ট্রাম্প অন্তত একটি প্রতীকী রাজনৈতিক জয় দেখাতে পারেন এবং একই সঙ্গে কূটনৈতিক সমঝোতার সুযোগও বজায় থাকে। এর সম্ভাব্য সূচনা হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলতে একটি চুক্তির কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র: সিএনএন

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)